একজন শ্রমিক জানান যে একটি বৈদ্যুতিক প্যানেলের উপর কোন ঢাকনা ছিল না। শ্রমিকটি পরিলক্ষিত করলো সেখানে আলগা তার আছে এবং একটি স্পার্ক হলে যে কোনো সময় আগুন লাগতে পারে এবং এই ব্যাপারে সে উদ্বিগ্ন ছিল । হেল্পলাইনে অবহিত করার পূর্বে শ্রমিকটি ম্যানেজমেন্টকে বিষয়টি জানায় কিন্তু ম্যানেজমেন্ট কোন ব্যবস্থা গ্রহন করেনি সমস্যাটি সমাধানের জন্য। ম্যানেজমেন্টকে জানানোর পরেও কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি নির্দিষ্ট করা ঝুঁকিটি নিয়ে। ফ্যাক্টরিকে আরেকবার ফোনে অনুরোধ করার মাধ্যমে বৈদ্যুতিক প্যানেলের সমস্যাটি কয়েকদিনের মধ্যে সমাধান হবে এবং শেষ পর্যন্ত বৈদ্যুতিক প্যানেল সম্পূর্ণভাবে মেরামত করা হয়েছিল। হেল্পলাইন শ্রমিককে জানাতে সক্ষম হয়েছিল যে সমস্যাটির সমাধান হয়েছে।
আলগা তারের দ্বারা আগুন
In this article

